হে মাবুদ হে দয়াময়
হে অন্তর্যামী
করুণাময় আল্লাহ
ত্রি জগতস্বামী।।
এ নাঈমের কেউ নাই আল্লাহ
শুধু আছো তুমি
সকলি ছাড়িয়া আমি
হইলাম তোমার প্রেমি।।
আমিত্ব নাই আমিত্ব নাই
করলাম আমি আমি
শুহিলে দেখিবো কেবল
আল্লাহ কল্যাণকামী।।
জ্ঞান চক্ষে দেখি আল্লাহ
কুূদরত চরণ চুমি
কুদরতি চরণের মাঝে
শিরখানি মোর নামি।।
নাঈম কহে আল্লাহ আল্লাহ
আল্লাহ কেবল নমি
হালাল ও বাছিয়া নিলাম
ভূলিয়া হারামি।।
Discussion
Public comments for He Mabud He Doyamoy He Ontorjami are available on the discussion page.
View discussion