Back to Library
Devotional

আল্লার বাড়ি মক্কাশরিফ বোঝে না মন পাগলে Allahar Bari Mokka Shorif

Shah Abdul Karim

Allahar Bari Mokka Shorif lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
ধরণ
বাউল
Lyrics

আল্লার বাড়ি মক্কাশরিফ
বোঝে না মন পাগলে
ব্যক্তি নয় সে শক্তি বটে
আছে আকাশ-পাতালে ॥

খোদে খোদা প্রতি ঘটে
আল্লা আছে বিশ্বময়
ক্বালবে মোমিন আর্শে আল্লা
হাদিসে তার প্রমাণ রয়
কী করে পাই তার পরিচয়
নিজে শুদ্ধ না হলে ॥

আল্লা-নবি কী বলেছেন
এই হলো আসল বিষয়
শা-রগ হতে আরও কাছে
বলছেন আল্লা দয়াময়
তাহলে সবার মধ্যে রয়
বিচার করো আসলে ॥

সে যে হয় দয়াল দাতা
নাম রাহমানুর রাহিম
কাঙালকে করেন দয়া
আমি গুনাগার আজিম
বলে বাউল আবদুল করিম
বন্দি আছি মায়াজালে ॥

Read in Banglish
Allar bari mokkashorif Bojhe na mon pagole Byakti noy se shakti bote Ache akash-patale .. Khode khoda proti ghote Allah ache bisshomoy Kalbe momin arshe allah Hadise tar proman roy Ki kore pai tar porichoy Nije shuddho na hole .. Allah-nobi ki bolechen Ei holo asol bishoy Sha-rog hote aro kache Bolchen allah doyamoy Tahole sobar moddhe roy Bichar koro asole .. Se je hoy doyal data Nam rahmanur rahim Kangal-ke koren doya Ami gunagar azim Bole baul abdul korim Bondi achi mayajale ..

Related songs

More songs you may enjoy.

Devotional

Dakle Doya Koro Bole

ডাকলে দয়া করো বলে

Shah Abdul Karim

"ডাকলে দয়া করো বলে সকলের জানা তাই তো এত ডাকাডাকি সবাই চায় তোমার করুণা ॥"

Devotional

Hat Bandhibo Pao Bandhibo Mon Bandhibo Kemone

হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে

Shah Abdul Karim

"হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে ॥"

Devotional

Shahjalal Yamani Olir Dorbare

শাহজালাল ইয়ামনি ওলির দরবারে

Shah Abdul Karim

"শাহজালাল ইয়ামনি ওলির দরবারে কত রঙের মানুষ আসে প্রেমের বাজারে ॥ বাসনা-কামনা নিয়া রোগী-ভোগী সব মিলিয়া দয়া চায় হাত তুলিয়া, সকাতরে ॥"

Spiritual

Shudhu Kalir Lekhay Alim Hoy Na

শুধু কালির লেখায় আলীম হয় না

Shah Abdul Karim

"শুধু কালির লেখায় আলীম হয় না মন রে… কানা অজানাকে যে না জানে।"

Devotional

Soyaler Doyal Bondhu Re Tumi Je Sorol

সয়ালের দয়াল বন্ধু রে তুমি যে সরল

Shah Abdul Karim

"সয়ালের দয়াল বন্ধু রে তুমি যে সরল তোমার লাগিয়া রে বন্ধু ভুবন পাগল রে ॥"

Devotional

Bhober Jonom Bifol Gelo

ভবের জনম বিফল গেল

Shah Abdul Karim

"ভবের জনম বিফল গেল মিটলো না প্রেমপিপাসা ভালো-মন্দের ধার ধারি না লোকে বলে কুলনাশা ॥"

Discussion

Public comments for Allahar Bari Mokka Shorif are available on the discussion page.

View discussion