আমার ভাব রে—
তুই কেন আগে জাগলি না
ও তুই প্রেম হইয়া নবযৌবনে
কেন আসলি না।।
আমি একজন প্রেম পিপাসী
বন্ধুর প্রেমে মন উদাসী গো
আমার প্রাণের চেয়ে বেশি
করছি তারে আপনা।।
বন্ধু আমার আঁধার বাঁতি
করলাম তারে জীবন সাথি গো
কুলমান দিয়াছি যাতি
তবু তারে পাইলাম না।।
আশা লইয়া আশাবরী
প্রাণবন্ধের অপেক্ষা করি গো
কাছে আসলে নরহরি
পুরবে নাঈম বাসনা।।
Discussion
Public comments for Amar Bhab Re Tui Keno Age Jagli Na are available on the discussion page.
View discussion