আমি রইবো না আর শোক মন্দিরে গো
তুমি আসলে হরি অনাথ বরণ দ্বারে
তুমি আসলে হরি দেখতে অভাগারে গো।।
ধূসর জীবন গুধূলিতে
ডাকি আমি তোমাকে
পারলে জোৎস্না ছড়াই দিও
মনের আন্ধারে।।
স্বপন ও মন্দিরে ঘেরি
রহিছ বিরাজে হরি
হইয়া থাকবে সর্বচরি
বিশ্ব সকল পারাবারে।।
নাঈম যদি ঠেকে পরে
রক্ষা তব দায় গো হরে
হরি নমো দমে দমে
রটিছে অন্তরে।।
Discussion
Public comments for Ami Roibo Na Ar Shok Mondire Go are available on the discussion page.
View discussion