Back to Library
Patriotic

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি Amar Bhaier Rokte Rangano

Altaf Mahmud

Amar Bhaier Rokte Rangano lyrics by Altaf Mahmud (1952). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারি।।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

দেশের সোনা ছেলে খুন করে রোখে মানুষের দাবি
দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি
না না খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি।।

সেদিন এমনি নীল গগনে বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে
পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন
এমন সময়, এমন সময়, ঝড় এল
ঝড় এল খ্যাপা বুনো

সেই আঁধারের পশুদের মুখ চেনা
তাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে দেশের দাবিকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা আমাদের অন্ন, বস্ত্র, স্বপ্ন নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি।।

Read in Banglish
Amar bhaier rokte rangano, ekushe February Ami ki bhulite pari.. Chele hara shoto maer oshru Gorae February.. Amar shonar desher Rokte rangano ekushe February.. Jago naginira jago naginira jago kalboshekhira Shishu hottyar bikhobhe aaj kapuk boshundhora, Desher shonar chele khun kore rokhe manusher dabi Din bodoler krantilogne tobu tora par pabi? Na, na, na, na khun ranga itihashey shesh rai deoa tari Ekushe February ekushe February. Shedino emni neel gogoner boshone shiter sheshe Rat jaga chand chumo kheyechhilo hese; Pothe pothe fote rojonigondha olokononda jeno, Emon shomoy jhor elo ek jhor elo khepa buno.. Shei adharer pshuder mukh chena, Tahader tore maer, boner, bhaier chorom ghrina Ora guli shore edesher prane desher dabike rokhe Oder ghrinno podaghat ei shara banglar buke Ora edesher noy, Desher bhagyo ora kore bikroy Ora manusher onno, bostro, shanti niyeche kari Ekushe February ekushe February.. Tumi aaj jago tumi aaj jago ekushe February Aajo jalimer karagare more bir chele bir nari Amar shohid bhaier atta dake Jago manusher shupto shokti hate mathe ghate bate Darun krodher agune abar jwalbo February Ekushe February ekushe February.. Desher shona chele khun kore rokhe manusher dabi Din bodoler kranti logone tobu tora par pabi Na na khune ranga itihashey shesh rai deoa tari Ekushe February, ekushe February.. Shedin emni neel gogone boshone shiter sheshe Rat jaga chand chumu kheyechhilo hese Pothe pothe fote rojonigondha, olokanonda jeno Emon shomoy, emon shomoy, jhor elo Jhor elo khepa buno Shei adharer pshuder mukh chena Tader tore maer, boner, bhaier chorom ghrina Ora guli shore edesher buke desher dabike rokhe Oder ghrinno podaghat ei shara banglar buke Ora edesher noy Desher bhagyo ora kore bikroy Ora amader onno, bostro, shopno niyeche kari Ekushe February, ekushe February..

Related songs

More songs you may enjoy.

Patriotic

Sare Sat Koti Bangalir Mone Ekush Eseche Phire

সাড়ে সাত কোটি বাঙ্গালীর মনে একুশ এসেছে ফিরে

Robiul Hussain

"সাড়ে সাত কোটি বাঙ্গালীর মনে একুশ এসেছে ফিরে অমর শহীদ ভাইয়েরা আমার তোমাদের স্মৃতি ঘিরে।।"

Patriotic

Februayrir Ekush Tarikhe Salam Borkoter Buke

ফেব্রুয়ারির একুশ তারিখে সালাম বরকতের বুকে

Shah Abdul Karim

"ফেব্রুয়ারির একুশ তারিখে সালাম বরকতের বুকে গুলি চালায় নিষ্ঠুর বেইমানে ॥"

Patriotic

Amader Chetonar Shoikote

আমাদের চেতনার সৈকতে

Nazim Mahmud

"আমাদের চেতনার সৈকতে একুশের ঢেউ মাথা কুটল শহীদের রক্তের বিনিময়ে চোখে জল কয় ফোঁটা জুটল।।"

Patriotic

Ora Amar Mukher Vasha

ওরা আমার মুখের ভাষা

Abdul Latif

"ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে"

Patriotic

Salam Salam Hajar Salam

সালাম সালাম হাজার সালাম

Abdul Jabbar

"সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।।"

Patriotic

Amay Gethe Dao Na Mago

আমায় গেঁথে দাওনা মাগো

Runa Laila

"আমায় গেঁথে দাও না মা’গো একটা পলাশ ফুলের মালা।। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা।"

Discussion

Public comments for Amar Bhaier Rokte Rangano are available on the discussion page.

View discussion