আমার বলার কিছু ছিল না,
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে।।
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে।
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে
স্মৃতি টাই গেলে তুমি ফেলে।।
তুমি চলে গেলে…
দু’হাতে তোমার ওগো এতকিছু ধরে গেল,
ধরলো না শুধু এই স্মৃতি টা।
রয়ে গেল শেষ দিন, রয়ে গেলো সেদিনের
প্রথম দেখার সেই তিথিটা।
কোথা থেকে কখন যে কি হয়ে গেলো,
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেলো!
সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো
তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে।।
তুমি চলে গেলে…
Discussion
Public comments for Amar Bolar Kichu Chilo Na are available on the discussion page.
View discussion