আমার দীন দরদী মাঝি ভাই
আমায় পার করে দাও যাব সে পারে
তোমার নাম ভরসা করে পাড়ি দিলাম পাথারে।।
বেলা গেলো সন্ধ্যা হলো সঙ্গের সাথী নাই
সে পারে বন্ধুয়ার বাড়ি কেমন কইরা যাই
নিজে এসে হও কান্ডারি ডাকিয়াছি তোমারে।।
অকূলিয়ার কুল গো তুমি পাতকির তারণ
পার করে নেও তোমার নামটি যে করে স্মরণ
নামেতে কলঙ্ক হবে ডুবাও যদি আমারে।।
কত মাঝি তোমার নামে দিল নদী পাড়ি
নামের বাদাম যায় উড়াইয়া গাইয়া প্রেমসারি
দুর্বিন শাহ কয় তোমার আশায় থাকি বসে কিনারে।।
Discussion
Public comments for Amar Deen Dorodi Majhi Bhai are available on the discussion page.
View discussion