বন্ধু যদি হইতো নদীর জল,
আমার, বন্ধু যদি হইতো নদীর জল,
পিপাসাতে পান করিয়া,
পুড়া প্রান করতাম শীতল
যাইতাম ঘাটে কলসী লইয়া
আমি মীন হইয়া থাকতাম মিশিয়া
আমি আনন্দে সাতার কাটিয়া
মধ্য গাঙ্গে হইতাম তল
বন্ধু যদি হইত গো বাঁশী
আমি হইতাম কালো শশী
আমি তমালের ডালে বসি
বন্ধুর গানের গাইতাম গজল
সময় আমার নাই গো বেশি
আমার বন্ধু যদি হইত রশি গো
গলাতে লাগাইতাম ফাঁসি
বলে দূরবীন শাহ পাগল
Discussion
Public comments for Bondhu Jodi Hoito Nodir Jol are available on the discussion page.
View discussion