Back to Library
Melancholic

আমার দেহখান Amar Dehokhan

Odd Signature

Read Amar Dehokhan in Bengali and Banglish transliteration, from Amar Dehokhan.

Updated

Release

2020

ধরণ
আধুনিক
Lyrics

একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।

সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।

আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।

দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন

সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।

আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।

Read in Banglish
Eka bose tumi, dekhcho ki eki akash? din sheshe tar taragulo dibe dekha. meghe dhaka tarar alo, dekhe thako tumi, dekho bhalo hoyto tar majhe khunje pabe amay. sei dine, ek gane ek golpokarer golpo khunje pabe khunje pabena se golpokar, dingulo, khunje pabe ganer protita chhonde shunte pabe mrito manusher chitkar. amar dehokhan, niona shoshan, emniteo pure gechi. amar, sob sriti, bhulona tomra, ja phele gechi. deho pashe keho kedo na, golpogulo rekho ojana, gankhana theke khunje nio mor se golpo. jate likha hajar koshto, nijeke bhebe nitam ek shreshtho, jar protipode jibon biccheder shopno sei dine, ek gane ek golpokarer golpo khunje pabe khunje pabena se golpokar, dingulo, khunje pabe ganer protita chhonde shunte pabe mrito manusher chitkar. amar dehokhan, niona shoshan, emniteo pure gechi. amar, sob sriti, bhulona tomra, ja phele gechi.

Related songs

More songs you may enjoy.

Soothing

Ghum

ঘুম

Odd Signature

"খোলা চোখ খানা কর বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ, বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি"

Melancholic

Jokhon

যখন

Warfaze

"যখন মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা টিপ টিপ বৃষ্টি জেনো আমি পাশে তোমার"

Melancholic

Haste Dekho Gaite Dekho

হাসতে দেখো গাইতে দেখো

Ayub Bachchu

"হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখোর আমায় দেখো দেখো না কেউ হাসির শেষে নীরবতা।।"

Melancholic

Kemon Acho

কেমন আছো

Ashes

"কেমন আছো কোথায় মনে কী রবে নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে কী দিয়ে যে তারে বোঝাব আমায় কোন আকাশে সে ডানা মেলে উড়ে"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Melancholic

Lal Shari

লাল শাড়ী

Tanzil Misbah

"কত যত্ন করে রাখি ওরে আমার পোষা পাখি, বড় ভাগ্য গুনে পেয়েছি তোমায়।"

Discussion

Public comments for Amar Dehokhan are available on the discussion page.

View discussion