Back to Library
Soothing

ঘুম Ghum

Odd Signature

Ghum lyrics by Odd Signature (2018). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album

Single

Release

2018

কণ্ঠশিল্পী
মুনতাসির রাকিব
ধরণ
আধুনিক
Lyrics

খোলা চোখ খানা কর বন্ধ,
বাতাসের ঠান্ডা গন্ধ,
বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে।
আসো ছোট্ট একটা গান করি
যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে
বসে হাতখানা দেবে কপাল ভরে।
ভয় নেই আছি আমি পাশে,
হাতখানা ধরে আছি হেসে,
কোলে তে আমার মাথা তোমার।
অন্ধকার রাত, নিশ্চুপ সব,
জোনাকির দল আজো জেগে আছে,
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের।

হাতে রেখে হাত দেখে ঘড়ি,
বসে অপেক্ষা করি,
কবে হবে কাল, ফুটবে সকাল।

আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়,
আয় চাঁদমামা কাছে আয়,
যাতে অন্ধকার না হয়,
আলোমাখা কপালেতে, টিপ টা দে যাতে, কিছু আলোকিত হয়,
সে যাতে ভয় না পায়।

পরী আয় তার দুই হাত ধরে
নিয়ে যা স্বপ্নের খেলাঘরে
যেথা মিলবে তার সুখের ঠিকানা।
তারাদল ছুটে আয় এখানে
তার ঘুমখানা যাতে না ভাঙে তাই
নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়।
যদি দেখো সেথা আমায়,
বসে গান তোমায় শোনায়
তুমি মিষ্টি এক চুমু খেয়ো মোর গালে।
অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে।
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের।

হাতে রেখে হাত দেখে ঘড়ি,
বসে অপেক্ষা করি,
কবে হবে কাল, ফুটবে সকাল।

আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়,
আয় চাঁদমামা কাছে আয়,
যাতে অন্ধকার না হয়,
আলোমাখা কপালেতে, টিপ টা দে যাতে, কিছু আলোকিত হয়।

Read in Banglish
Khola chokh khana kor bondho, Bataser thanda gondho, Boye beray ghorero bahire. Asho chhotto ekta gaan kori Jate ghum parani mashi eshe pashe Bose hatkhana debe kopal bhore. Bhoy nei achhi ami pashe, Hatkhana dhore achhi hese, Kole te amar matha tomar. Ondhokar raat, nishchup shob, Jonakir dol ajo jege achhe, Tara hoyto opekkhay tomar ghumer. Hate rekhe hat dekhe ghori, Bose opekkha kori, Kobe hobe kal, phutbe shokal. Ay ghum chumbon de Tar shara kopale Jate ghum ashe shob nishchup hoye jay, Ay chandmama kachhe ay, Jate ondhokar na hoy, Alomakha kopalete, tip ta de jate, kichhu alokito hoy, She jate bhoy na pay. Pori ay tar dui hat dhore Niye ja shopner khelaghore Jetha milbe tar shukher thikana. Taradol chhute ay ekhane Tar ghumkhana jate na bhange tai Niye ja take shorger bichhanay. Jodi dekho setha amay, Bose gaan tomay shonay Tumi mishti ek chumu kheyo mor gale. Ondhokar raat nishchup shob Jonakir dol ajo jege achhe. Tara hoyto opekkhay tomar ghumer. Hate rekhe hat dekhe ghori, Bose opekkha kori, Kobe hobe kal, phutbe shokal. Ay ghum chumbon de Tar shara kopale Jate ghum ashe shob nishchup hoye jay, Ay chandmama kachhe ay, Jate ondhokar na hoy, Alomakha kopalete, tip ta de jate, kichhu alokito hoy.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Amar Dehokhan

আমার দেহখান

Odd Signature

"একা বসে তুমি, দেখছো কি একই আকাশ? দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Romantic

Tai Tomar Kheyal

তাই তোমার খেয়াল

Miftah Zaman

"এই ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল এক-আধটু কারণে যদি হও বেসামাল মনে তাই তোমার খেয়াল মনে তাই তোমার খেয়াল।"

Discussion

Public comments for Ghum are available on the discussion page.

View discussion