আমার দেহতরী কে করলো গঠন
মেস্তরি কে চিননি রে মন।।
ঐ যে নায়ের গুড়া আছে ছোট বড় সব দিয়াছে
কে কৈলো গঠন গো নায়ের কে কৈলো গঠন
লুআ ছাড়া তক্তার জোড়া বেশ করিয়াছ পাটাতন।
ঐ যে নায়ের গরা আছে গরায় গরায় মাল আছে
কে কৈলো ওজন গো নায়ের কে কৈলো ওজন
ছয় জনাতে চালায় তরী কে হইয়াছে মহাজন?
ভাইবে রাধারমণ ভানে মিছা ভাবে আইলাম কেনে
না কৈলাম সাধন গো আমি না কৈলাম সাধন
হেলায় হেলায় দিন গয়াইলাম কুন কাজেতে দিয়া মন।
Discussion
Public comments for Amar Dehotori Ke Korlo Gothon are available on the discussion page.
View discussion