ভবে জন্মিয়া কেন মইলাম না, গুরুর চরণ সাধন হইল না।
লাভ করিতে আইলাম ভাবে — দিনে দিনে তহবিল টুটে,
আসলে উশুল মিলে না;
বুঝি আমার কর্মদোষে রে মন বিধির কৃপাবিন্দু পাইলাম না।
একটি নদীর তিনটি নালা রসিক যারা বুঝবে তারা,
অরসিকে বুঝতে পাইলাম না;
বুঝি আমার কর্ম দোষে রে মন আমার সাধন সিদ্ধি হইল না।
ভাবিয়া রাধারমণ বলে–ঠেকিয়া রইলাম মায়া জালে,
গুরু কি ধন চিনতে পাইলাম না,
বুঝি আমার কর্ম দোষেরে মন আমার সাধন সিদ্ধি হইল না।
Discussion
Public comments for Bhobe Jonmiya Keno Moilam Na are available on the discussion page.
View discussion