যেন রোদেলা কোন দুপুরে
ছায়া হয়ে দাঁড়ালে বন্ধুর মতো
আঁধারে, দিন ভুলে
নতুন গল্পে দিলে প্রেরণা শত
ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থেকো এমন
বন্ধু হও যদি তবে সঙ্গি হব আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
যেন এলে ছুঁতে এ মনে আছে
অনুভূতি যত
শেষ রাতের প্রার্থনায় তোমায়
চেয়ে যাই অবিরত
ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থাকবো দুজন
বন্ধু হও যদি তবে সঙ্গি হব আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
যেন নতুন গল্পের শুরু এখানেই
নিয়ে আশা শত,
নতুন আলো হয়ে দাড়িয়ে
দুজন রঙ ছড়াবো পারি যত ।
ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থাকবো দুজন
বন্ধু হও যদি তবে সঙ্গি হব আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
Discussion
Public comments for Amar Golpe Tumi are available on the discussion page.
View discussion