Back to Library
Romantic

একদিন বৃষ্টিতে বিকেলে Ekdin Brishtite Bikele

Anjan Dutt

Ekdin Brishtite Bikele lyrics by Anjan Dutt (1999). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated July 13, 2026

Album
Kolkata-16
Release

1999

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ।

একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যথা
অদূরে কোথাও কোন রেডিওতে
‘এই পথ যদি না শেষ হয়’
আর বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই।

একদিন… বৃষ্টিতে…
একদিন… বৃষ্টিতে বিকেলে
ভাঙ্গা দেয়ালের গায়ে
সাতপাকে বাঁধা কবে কার নুনশোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবেনা দেখা
দু’জনের চোখের জল
ঝমঝম ঝমঝম চোখের জল।

একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ,
আর চটিটাও ছিড়ে যাবে তক্ষনি
তাই পালানো যাবেনা যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উধাও।

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ।

Read in Banglish
Ekdin brishtite bikele thakbena sathe kono chhata, shudhu dekha hoye jabe majh rastay vije jabe choti-jama-matha, thakbena rastay gari-ghora dokan-pat sob bondho shudhu tomar amar hridoye vije matir sonda gondho. Ekdin brishtite bikele mone pore jabe sob kotha kotha diye kothata na rakha phele asa chena chena byatha odure kothao kono radiote ‘ei poth jodi na shesh hoy’ ar brishtir rong hoye jabe neel ar akasher rongta chai. Ekdin... brishtite... Ekdin... brishtite bikele vanga deyaler gaye satpake bandha kobe kar noonshow-te kothao ar brishtir chhate jabena dekha du’joner chokher jol jhomjhom jhomjhom chokher jol. Ekdin brishtite bikele amra dhora pore jabo dekh thik dhuye jabe joto ache obhiman dhuye jabe sindurer tip, ar chotitao chire jabe tokkhoni tai palano jabena je kothao rasta jemon temoni shudhu lokjon sob udhao. Ekdin brishtite bikele thakbena sathe kono chhata, shudhu dekha hoye jabe majh rastay vije jabe choti-jama-matha, thakbena rastay gari-ghora dokan-pat sob bondho shudhu tomar amar hridoye vije matir sonda gondho.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ami Brishti Dekhechi

আমি বৃষ্টি দেখেছি

Anjan Dutt

"আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।"

Reflective

Amar Janla

আমার জানলা

Anjan Dutt

"আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত সেই একটুখানি চৌকোছবি আঁকড়ে ধরে রাখি আমার জানলা দিয়ে আমার পৃথিবী।"

Inspirational

Shesh Bole Kichu Nei

শেষ বলে কিছু নেই

Anjan Dutt

"যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়, যখন আশা ভরসা সব রাস্তা হারায়। যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়,"

Nostalgic

Shunte Ki Chao

শুনতে কি চাও

Anjan Dutt

"শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে"

Melancholic

Koto Koto Eka Eka

কত কত একা একা

Anjan Dutt

"কত কত একা একা অলি গলি একা বেঁকা ছোট ছোট কতো একা মন"

Optimistic

Lai La Lai

লাই লা লাই

Anjan Dutt

"রঞ্জনা আজ তার বাড়ি থেকে পালাবে নীলাঞ্জন আজ অফিসে রুখে দাঁড়াবে ছেড়ে দেবে তার সস্তার কেরানির কাজ"

Discussion

Public comments for Ekdin Brishtite Bikele are available on the discussion page.

View discussion