আমার ক’বার মরণ হবে বলো,
যেদিন এসেছো তুমি
মরণ তো সেদিনেই হলো ||
আসুক না বরষা-
উঠুক ঘূর্ণী ঢেউ,
বাঁধ ভাঙা নদীতীরে—
না থাক অন্য কেউ।
তুমি যদি থাকো
চির সাথী করে নিয়ে চলো ||
দুঃখ ভাবছো যাকে
সে আমার বড় সুখ,
তোমাকে পেয়েই জেনো —
আনন্দে ভরে বুক।
এসো কাছে এসো
আমার অশ্রু মুছে ফ্যালো ||
Discussion
Public comments for Amar Kobar Moron Hobe Bolo are available on the discussion page.
View discussion