Back to Library
Romantic

আমার কোন কূলে আজ ভিড়ল তরি Amar Kon Kule Aaj Bhirlo Tori

Kazi Nazrul Islam

Amar Kon Kule Aaj Bhirlo Tori lyrics by Kazi Nazrul Islam (1928). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার কোন কূলে আজ ভিড়ল তরি
এ কোন্ সোনার গাঁয়।
আমার ভাটির তরি আবার কেন
উজান যেতে চায়॥

আমার দুঃখের কাণ্ডারি করি
আমি ভাসিয়েছিলাম ভাঙা তরি,
তুমি ডাক দিলে কে স্বপনপরি
নয়ন-ইশারায়॥

আমার নিভিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিল ঝড়ের রাতি,
তুমি কে এলে মোর সুরের সাথি
গানের কিনারায়॥

সোনার দেশের সোনার মেয়ে,
তুমি হবে কি মোর তরির নেয়ে,
এবার ভাঙা তরি চলো বেয়ে
রাঙা অলকায়॥

Read in Banglish
Amar kon kule aaj bhirlo tori E kon sonar gay. Amar bhatir tori abar keno Ujan jete chay. Amar dukkher kandari kori Ami bhashiyechilam bhanga tori, Tumi dak dile ke shoponpori Noyon-isharay. Amar nibhiye diye ghorer bati Dekhechilo jhorer rati, Tumi ke ele mor shurer sathi Ganer kinaray. Sonar desher sonar meye, Tumi hobe ki mor torir neye, Ebar bhanga tori cholo beye Ranga olokay.

Related songs

More songs you may enjoy.

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Ke Pathale Lipir Duti

কে পাঠালে লিপির দূতী

Kazi Nazrul Islam

"কে পাঠালে লিপির দূতী গোপন লোকের বন্ধু গোপন। চিনতে নারি হাতের লেখা মনের লেখা চেনে গো মন॥"

Romantic

Ruper Dipali Utsab Ami Dekhechi Tomar Onge

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে

Kazi Nazrul Islam

"রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে। শত ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়নভঙ্গে॥"

Romantic

Se Amar Gopon Kotha Shune Ja O Sokhi

সে আমার গোপন কথা শুনে যা ও সখী

Kazi Nazrul Islam

"সে আমার গোপন কথা শুনে যা ও সখী! ভেবে না পাই বলব কী॥ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে"

Philosophical

Sundar Beshe Mrityu Amar

সুন্দর বেশে মৃত্যু আমার

Kazi Nazrul Islam

"সুন্দর বেশে মৃত্যু আমার আসিলে কি এতদিনে? বাজালে দুপুরে বিদায় পুরবি আমার জীবন-বীণে!"

Devotional

Khelicho E Bishwa Loye

খেলিছ এ বিশ্ব লয়ে

Kazi Nazrul Islam

"খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।।"

Discussion

Public comments for Amar Kon Kule Aaj Bhirlo Tori are available on the discussion page.

View discussion