আমার কপাল গো তারা।
ভাল নয় মা, ভাল নয় মা, ভাল নয় মা কোন কালে।।
শিশুকালে পিতা মলো, মাগো, রাজ্য নিলে পরে।
আমি অতি অল্পমতি, ভাসালে সায়রের জলে।।
স্রোতের শেহালার মত মাগো ফিরিতেছি ভেসে।
সবে বল ধর ধর, কেহ নাবে না অগাধ জলে।।
বনের পুষ্প বেলের পাতা, মাগো, আর দিব আমার মাথা।
রক্তচন্দন রক্তজবা দিব মায়ের চরণতলে।।
শ্রীরামপ্রসাদের এই বাণী, শোন গো মা নারায়ণি।
তনু-অন্তকালে আমায় টেনে ফেল গঙ্গাজলে।।
Discussion
Public comments for Amar Kopal Go Tara are available on the discussion page.
View discussion