আমার মন গিয়াছে তাহার প্রেমে
কত কী যন্ত্রণা দেয়
আমাকে চান্দু শ্যামে।।
করছিলো প্রেম আইয়ুব নবী
প্রেম খেলায় উঠাইলো রবি গো
আরও প্রেম করছিলো ইউসুফ নবী
বিবি জুলেখার ও সনে।।
প্রেম করছিলো রাসূল মুহাম্মদ
খুঁজিলো সে ইমানের পথ গো
মেরাজেতে গিয়াছেন নবী
শরীয়তের বিধানে।।
নবীর প্রেমে ওয়ায়েসকরণী
শহিদ করেন বত্রিশ দন্তনী গো
তবুও প্রেম সমাপ্ত নয়
এই বিশ্বমোহনে।।
আমি তোমায় ভালোবাসি
ওহে মোর প্রাণ রুপসী গো
তুমি বিনে বাঁচিবো না
এই পাগল নাঈমে।।
Discussion
Public comments for Amar Mon Giyache Tahar Preme are available on the discussion page.
View discussion