Back to Library
Devotional

আমার মন তুমি, নাথ, লবে হ'রে Amar Mon Tumi Nath Lobe Hore

Rabindranath Tagore

Amar Mon Tumi Nath Lobe Hore lyrics by Rabindranath Tagore (1904). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার মন তুমি, নাথ, লবে হ’রে
আমি আছি বসে সেই আশা ধরে ॥

নীলাকাশে ওই তারা ভাসে, নীরব নিশীথে শশী হাসে,
আমার দু নয়নে বারি আসে ভরে— আছি আশা ধরে ॥

স্থলে জলে তব ধূলিতলে, তরুলতা তব ফুলে ফলে,
নরনারীদের প্রেমডোরে,
নানা দিকে দিকে নানা কালে, নানা সুরে সুরে নানা তালে
নানা মতে তুমি লবে মোরে— আছি আশা ধরে ॥

Read in Banglish
Amar mon tumi, nath, lobe hore Ami achhi bose sei asha dhore. Nilakashe oi tara bhashay, nirob nishithe shoshi hashe, Amar du noyone bari ashe bhore-- achhi asha dhore. Sthole jole tobo dhulitolay, torulota tobo phule pholay, Noronarider premdore, Nana dike dike nana kale, nana sure sure nana tale Nana mote tumi lobe more-- achhi asha dhore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Madhur Rupe Biraj He Bishwaraj

মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ

Rabindranath Tagore

"মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে॥"

Devotional

Saphala Karo He Prabhu Aji Sabha

সফল করো হে প্রভু আজি সভা

Rabindranath Tagore

"সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা ॥ বাহির অন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো--"

Devotional

Shuneche Tomar Nam Anath Atur Jon

শুনেছে তোমার নাম অনাথ আতুর জন

Rabindranath Tagore

"শুনেছে তোমার নাম অনাথ আতুর জন-- এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ॥ কাঁদে যারা নিরাশায় আঁখি যেন মুছে যায়, যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন ॥"

Devotional

Tomarei Koriachi Jiboner Dhrubotara

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

Rabindranath Tagore

"তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ।।"

Devotional

Amon Aral Diye Lukiye Gele

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে

Rabindranath Tagore

"অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না।। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি-"

Devotional

Aj Bujhi Ailo Priyotomo

আজ বুঝি আইল প্রিয়তম

Rabindranath Tagore

"আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল ।। কত দিন পরে মন মাতিল গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,"

Discussion

Public comments for Amar Mon Tumi Nath Lobe Hore are available on the discussion page.

View discussion