Back to Library
Melancholic

আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে Amar Mone Meneche, Amar Jane Jeneche

Bijoy Sarkar

Amar Mone Meneche, Amar Jane Jeneche lyrics by Bijoy Sarkar. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে
আমার মনে মেনেছে, আমার প্রাণে জেনেছে
তুমি আসবেনা,
নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া
মনে বলে আসবেনা সে,
নয়ন বলে আসে আসে গো
আমি দাঁড়ায়ে রই পথের পাশে
হলোনা ঘরে যাওয়া ।

বাদল ভরা বিলের মাঝে ছাড়া ভিটের পর
হিজল গাছ ভিজিছে বনে বৃষ্টি থরথর
ওরে পানশি নৌকায় খাটায়ে পাল
মাঝিমাল্লায় গায় ভাটিয়াল গো
হিজল ফুলের গন্ধে মাতাল
উদাসী উতল হাওয়া ।
নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া…

বাদল বায়ু মেতেছে তার প্রাণের গান গেয়ে
ধানের ক্ষেতে নেচেছে কোন দুলালি মেয়ে
আছে সবুজ ভরা যৌবন অঙ্গে
কবে মিলিবে সোনালি রঙ্গে
আমার জীবন-মিলন ভঙ্গে
বিরহ ব্যথায় ছাওয়া
নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া…

সরোবরে সরোজিনী মেঘলা প্রভাতে
দিবাকরের কর পরশ মাখে হিয়াতে
ওরে মেঘে যত করে বিলাস
তবু ছাড়েনা মিলন পিয়াস
আমারো তেমনি অভিলাষ
না পাওয়ার পরশ পাওয়া
নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া……

পাগল বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পরে
কোন অজানা কারনে আজি ফিরে চাই তারে
তারে রেখে কোন সুদূরে
আমি মত্ত আছি মর্ত্যপুরে
না পাওয়ার এক ব্যথার সুরে
আসার আশে গান গাওয়া
নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া…

Read in Banglish
Amar mone meneche, amar jane jeneche Amar mone meneche, amar prane jeneche Tumi asbe na, Noyone charena tobu poth chawa Mone bole asbe na she, Noyon bole ashe ashe go Ami daraye roi pother pashe Holona ghore jawa. Badol bhora biler majhe chara bhiter por Hijal gach bhijiche bone brishti thorthor Ore panshi noukay khataye pal Majhimallay gay bhatiyal go Hijal phooler gondhe matal Udashi utol hawa. Noyone charena tobu poth chawa… Badol bayu meteche tar praner gan geye Dhaner khete necheche kon dulali meye Ache sobuj bhora joubon onge Kobe milibe sonali ronge Amar jibon-milon bhonge Biroho byathay chawa Noyone charena tobu poth chawa… Sorobore sorojini meghla probhate Dibakorer kor porosh makhe hiyate Ore meghe joto kore bilash Tobu charena milon piyash Amaro temni obhilash Na paoyar porosh paowa Noyone charena tobu poth chawa…… Pagol Bijoy bole bigoto kal bismritir pore Kon ojana karane aji phire chai tare Tare rekhe kon sudure Ami motto achi mortyopure Na paoyar ek byathar sure Ashar ashe gan gaowa Noyone charena tobu poth chawa…

Related songs

More songs you may enjoy.

Melancholic

Asharer Kon Bheja Pothe

আষাঢ়ের কোন ভেজা পথে

Bijoy Sarkar

"আষাঢ়ের কোন ভেজা পথে এল ও এলরে এলো আবার ঘড় ভাঙ্গা শ্রাবণ এমনি দিনে লেগেছে মনের কোলে ভাঙ্গন এলো আবার দুরন্ত শ্রাবণ"

Melancholic

Dorodiya Re Kon Deshe Jabo

দরদীয়া রে কোন দেশে যাবো

Bijoy Sarkar

"দরদীয়া রে কোন দেশে যাবো তোর লাগিয়া রে আমার জীবনে মরনে সুখ নাই ঐ মুখ না দেখিয়া রে"

Philosophical

Jati Bolte Ki Bujhle Pandit Moshai

জাতি বলতে কি বুঝলে পণ্ডিত মশাই

Bijoy Sarkar

"জাতি বলতে কি বুঝলে পণ্ডিত মশাই দেখি জগতে এক মানব জাতি দুই ভাগে বিভক্ত তাই।।"

Melancholic

Kothay Roilay Kalia Shyam Porar Boshe

কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে

Radharaman Dutta

"কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে।"

Philosophical

Ei Prithibi Jemon Ache Temni Thik Robe

এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে

Bijoy Sarkar

"এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে যখন নগদ তলব তাকিত পত্র নেবে আসবে যবে"

Devotional

Hari Bolo Re Sujan Naiya

হরি বল রে সুজন নাইয়া

Radharaman Dutta

"হরি বল রে সুজন নাইয়া, হরি বলা হরি বল।। কাঁচা ডালে ধরছে মধু, শুকনা ডালে ফল।"

Discussion

Public comments for Amar Mone Meneche, Amar Jane Jeneche are available on the discussion page.

View discussion