Back to Library
Melancholic

নকশী কাঁথার মাঠে রে Nakshi Kanthar Mathe Re

Bijoy Sarkar

Nakshi Kanthar Mathe Re lyrics by Bijoy Sarkar. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

নকশী কাঁথার মাঠে রে সাজুর ব্যথায় আজো কাঁদে
রূপাই মিয়ার বাঁশের বাঁশি
তাঁদের আশার বাসা ভেঙে গেছে রে
তবু যায় নি ভালোবাসাবাসি

কতো আশা বুকে নিয়ে বেঁধেছিলো ঘর
কতো সুখে মিশেছিলো মিলনমঞ্চপর
হঠাৎ আসিয়া এক বৈশাখী ঝড় রে
সে ঘর কোথা গেলো ভাসি

সাজুর কবরের এক পাশে নকশী কাঁথা গায়
রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়;
তারা আছে চির নীরবতায় রে
তাদের দুইটি হিয়া পাশাপাশি

অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন
তোর বুঝি ভালোবাসার কেউ নাহি রে এমন;
তাই তে বুঝিস না তুই বিরহীর মন রে
হারে কেমন তাদের কান্নাহাসি

পল্লীকবি জসীমউদ্দীন বেদনার ছায়ায়
নকশী কাঁথা লিখেছে তার মনেরি মায়ায়;
ভাবুক কবিগণ আনে কল্পনায় রে
যতো সত্য লোকের তত্ত্বরাশি

নকশী কাঁথার মাঠে লোকে আজো শুনতে পায়
সাজুর ব্যথার রূপাইমিয়া বাঁশরি বাজায়;
পাগল বিজয় বলে, পরানে চায় রে
আমি একবার গিয়ে শুনে আসি

Read in Banglish
Nakshi kanthar mathe re Sajur bethay ajo kande Rupai miyar basher bashi Tader ashar basha bhenge geche re Tobu jay ni bhalobashabashi Koto asha buke niye bedhechilo ghor Koto sukhe mishechilo milonmonchopor Hothat ashiya ek boishakhi jhor re Se ghor kotha gelo bhashi Sajur koborer ek pashe nakshi kantha gay Rupai miya shuye ache moroner shojjay; Tara ache chiro nirobotay re Tader duiti hiya pashapashi Okorun darun bidhi bichar tor kemon Tor bujhi bhalobashar keu nahi re emon; Tai te bujhis na tuibirohir mon re Hare kemon tader kannahasi Pollikobi Jasimuddin bedonar chhayay Nakshi kantha likheche tar moneri mayay; Bhabuk kobigon ane kolponay re Joto shotto loker tottorashi Nakshi kanthar mathe loke ajo shunte pay Sajur bethar Rupai miya banshori bajay; Pagol Bijoy bole, porane chay re Ami ekbar giye shune ashi

Related songs

More songs you may enjoy.

Melancholic

Asharer Kon Bheja Pothe

আষাঢ়ের কোন ভেজা পথে

Bijoy Sarkar

"আষাঢ়ের কোন ভেজা পথে এল ও এলরে এলো আবার ঘড় ভাঙ্গা শ্রাবণ এমনি দিনে লেগেছে মনের কোলে ভাঙ্গন এলো আবার দুরন্ত শ্রাবণ"

Melancholic

Sajoni Go Ami Pranbondhur Pirite Mora

সজনী গো- আমি প্রাণবন্ধুর পিরিতে মরা

Naeem Mia

"সজনী গো- আমি প্রাণবন্ধুর পিরিতে মরা বাঁচিবো না এই যৌবনে আমি তারে ছাড়া।।"

Melancholic

Holudiya Pakhi Sonari Boron

হলুদিয়া পাখি সোনারই বরণ

Abdul Alim

"হলুদিয়া পাখি, সোনারই বরণ পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে।"

Melancholic

Ki Shape Kamrailo Amare

কি সাপে কামড়াইলো আমারে

Bijoy Sarkar

"কি সাপে কামড়াইলো আমারে ওরে ও সাপুড়িয়া রে জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে ওগো বিষ উঠাইছে"

Melancholic

Posha Pakhi Ure Jabe

পোষা পাখি উড়ে যাবে

Bijoy Sarkar

"পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে সে কি আমায় বলবে কখনে একদিন ভাবি নাই মনে"

Spiritual

Janite Chai Dayal Tomar

জানিতে চাই দয়াল তোমার

Bijoy Sarkar

"জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহুনামে ধরাধামে কত রকমে ডাকি"

Discussion

Public comments for Nakshi Kanthar Mathe Re are available on the discussion page.

View discussion