আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা,
তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশেহারা,
এই জীবনে কখন কবে তুমি দেবে সাড়া ।।
ওগো তোমার ছবি আমার মনে যেদিন হলো আঁকা,
সেদিন থেকে আমার আমি নেই যেন আর একা ।
তোমার মাঝেই হারিয়ে গেছে এ জীবনধারা ।।
জানি চলার পথেই তোমার সাথে আমার হবে দেখা,
দুটি মনের মিলন যদি হয় কপালের লেখা ।
তা নাহলে ব্যার্থ জীবন তোমাকে ছাড়া ।।
Discussion
Public comments for Amar Moner Akashe Aj Jwole Shuktara are available on the discussion page.
View discussion