আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে ফুলেরও মতন।।
তুমি যেন ভুল বুঝনা আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায় অনেক বাঁধাই আসে।।
মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল
বেলি-গোলাপ-গন্ধরাজ আর সুবাসী বকুল।
কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে।।
তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে তরণী যেমন।।
Discussion
Public comments for Amar Moner Phuldanite Rakho Tomar Mon are available on the discussion page.
View discussion