আমার মতো এতো সুখী
নয় তো কারো জীবন
কি আদর-স্নেহ ভালোবাসায়
জড়ানো মায়ার বাঁধন
জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
বুকে ধরে যতো ফুল ফোটালাম
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম?
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিয়তির কাছে বারে বারেই
হেরে যায় মানুষ এমন।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর?
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়!
কেন মমতার দানে কেঁদে মরে
বেদনার কথাই এখন।
Discussion
Public comments for Amar Moto Eto Sukhi Noy To Karo Jibon are available on the discussion page.
View discussion