তোমার মাঝে পেয়েছি আমি
একরাশ স্বপ্নের গোধূলি
তোমার মায়া হাসিতে আমি
খুঁজে নিয়েছি আমার পৃথিবী
জীবনের সব শূন্যতার মাঝে
তুমি যে ছিলে আমারই
অহমের সব অস্তিত্ব জুড়ে
হয়ে আছো শুধুই আমারই
অভিমানের বিষাদ ঐ নীলে
আছো কি লুকিয়ে আড়ালে
হারিয়ে নিজেকে আজ আমি
না-পাওয়া ব্যর্থতার মিছিলে
আমার জীবন জুড়ে শুধুই
সন্ধ্যের স্মৃতির হাতছানি
মনের মলাটে মোড়ানো আছে
যত গেঁথে যাওয়া সুরগুলি..
জীবনের সব পূর্ণতার মাঝে
তুমি যে ছিলে আমারই
জীবনের সব পূর্ণতার মাঝে
তুমি যে ছিলে আমারই
জীবনের সব শূন্যতার মাঝে
তুমি যে ছিলে আমারই
অহমের সব অস্তিত্ব জুড়ে
তুমি যে শুধুই আমারই
Discussion
Public comments for Amar Prithibi are available on the discussion page.
View discussion