ইনসমনিয়া Insomnia

Riot

আবারো অন্ধকার এসে দাঁড়ায়
নির্ঘুম আকাশে নীল নক্ষত্র
খুঁজে যাই, অচেনা কোন দৃশ্য
জ্বলছে নিভছে মগজে
অবশ সম্মোহন

শেষ রাতের তারাদের আলোয়
আমি জেগে থাকি
নির্ঘুম এই শরীরে,অসহায়

আড়ালে কাঁদছে তীব্র বিষাদ
আশরীরি শুন্যতায় খুব একা
এসব পায় না শুনতে কোন ঈশ্বর
শব্দহীন এক মানুষ আমার ভেতর

নিয়ে যাও এই গান ঘুমের বিনিময়ে
চাই না আমি কিছুই আলোর উৎসবে

বাংলিশ/Banglish

Abaro ondhokar eshe daray Nirghum akashe neel nokkhotro Khunje jai, ochena kono drishyo Jolche nivche mogoje Obosh sommohon Shesh rater tarader aloy Ami jege thaki Nirghum ei shorire, osohay Arale kandche tibro bishad Ashoriri shunnotay khub eka Eshob pay na shunte kono Ishwor Shobdohin ek manush amar bhetor Niye jao ei gaan ghumer binimoye Chai na ami kichui alor utshobe

Discussion

Public comments for Insomnia are available on the discussion page.

View discussion