আমার সাদা দিলে কাদা লাগাই গেলি
চাতুরী করিয়া মোরে বান্ধিয়া পিরিতের ডোরে
বিচ্ছেদের সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া
পিরিতি আগে বুঝি নাই
তুই পিরিতি শিখাইলি তাই
তুই নিষ্ঠুরে ক্যামনে কইরা ভুলি
কত না সোহাগ করিয়া
হাউসে পিরিত শিখাইয়া
কোন পরানে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া
কত দিনের কত কথা
হৃদয়ে মোর আছে গাঁথা
তুই কি নিঠুর ভুইলাছিস সকলই
আমি কানতে কানতে ঘুমাই যখন
স্বপ্নে তোরে দেখি তখন
পাইনা তোরে আবার চোখ মেলি রে বন্ধুয়া
Discussion
Public comments for Amar Sada Dile Kada Lagai Geli are available on the discussion page.
View discussion