আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে
তুমি নতুন করে বাঁধবে বীণা নতুন আলাপনে ॥
আমার বীণা তোমার প্রাণে
বাজত যেথায় যেই বিজনে
নতুন পথিক আসবে সেথায় নতুন আবাহনে ॥
আমায় তুমি ভুলবে জানি ভুলবে আমার কথা
আমার হয়ে অভিমানে কাঁদবে বনলতা।
স্বপনভরা ঘুমের ঘোরে
খুঁজবে কি গো তুমি মোরে?
ঝরবে নাকি নয়ন তব গোপন বেদনাতে ॥
Discussion
Public comments for Amar Shey Gaan Hariye Geche are available on the discussion page.
View discussion