আমার সব কথা
আমার মাথার ভেতরে
24×7 কাজ করে
কারা তাদের একবার দেখতে চাই।
মাথার ভেতর কারখানা
থামতে চাইলেও থামছে না
ভালবাসা বাকি থেকে যায়।
ভুলে যাই অভিমান আবার
ভুলে যাই অপমান সবার
ভুলে যাই কী ছিল হবার
কিচ্ছু হবার নেই।
আমার সব কথা বলে দেব আজ।
আমার সব কথা বলে দেব আজ।
মনের কথা মনেতেই
মুখে বোধহয় আনতে নেই
হাল্কা হেসে এড়িয়ে যেতে হয়।
Fake it till you make it বলে
এভাবে আর কদ্দিন চলে?
একটা বয়সের পরে আর লাগে না ভয়।
ভুলে যাই অভিমান আবার
ভুলে যাই অপমান তোমার
ভুলে যাই কী ছিল হবার
কিচ্ছু হবার নেই।
আমার সব কথা বলে দেব আজ।
আমার সব কথা বলে দেব আজ।
Discussion
Public comments for Amar Shob Kotha are available on the discussion page.
View discussion