আমার ভাঙা ঘর-দোরে তোমার চলাচল
দেখো বুকে ডেকে আনে গানের স্কুল।
ঘামে ভেজা পথে যত অসুখের দল
স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল।
আমি হেঁটে যাই, ছায়াপথে প্রায়
পাঁজরে কোড়াই,
জেগে থাকা তারাদের ডাকনাম।
এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো,
এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো।
চেনা নুড়ি পথে, অচেনা কোলাজ
আবছায়া ঢাকে নিয়নের সাজ,
চেনা নুড়ি পথে, অচেনা কোলাজ
আবছায়া ঢাকে নিয়নের সাজ,
আমি হেঁটে যাই, ছায়াপথে প্রায়
পাঁজরে কোড়াই,
জেগে থাকা তারাদের ডাকনাম।
এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো,
এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো।
Discussion
Public comments for Adore Theko are available on the discussion page.
View discussion