আমার সোনার ময়না রে
মাটির পিঞ্জিরায় কী তোমার থাকতে চায় না মন
উড়িয়া যাইতে তোমার সময় কতক্ষণ।।
মা বাপের মায়া বেড়িতে পিঞ্জিরার হয় গঠন
থাকতে চাও না সোনার ময়না মারিতে চাও উড়ন।।
তুমি আমার আমি তোমার হইয়া ছিল কথন
তবু কেন চলে যাবে ভেঙ্গে শিকল বাঁধন।।
পিরিতি কেন বাড়াইলে বসত করো এখন
আসা যাওয়া পিঞ্জিরাতে করো সর্বক্ষণ।।
কয় ভাবিয়া নাঈম মিয়া এ কেমন ছলন
থাকবে বলে পিঞ্জিরাতে,যাও চলে এখন।।
Discussion
Public comments for Amar Sonar Moyna Re are available on the discussion page.
View discussion