আমায় কি ধন দিবি তোর কি ধন আছে।
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম, বাঁধা আছে শিবের কাছে।।
ও চরণ উদ্ধারের মা, আর কি কোনও উপায় আছে।
এখন প্রাণপণে খালাস কর, টাটে বা ডুবায় পাছে।।
যদি বল অমূল্য পদ, মূল্য আবার কি তার আছে।
ঐ যে প্রাণ দিয়ে শব হ’য়ে, শিব ও পদ বাঁধা রেখেছে।।
বাপের ধনে বেটার স্বত্ব, কাহার বা কোথা ঘুচেছে।
রামপ্রসাদ বলে, কুপুত্র ব’লে আমায় নিরংশী করেছে।।
Discussion
Public comments for Amay Ki Dhon Dibi Tor Ki Dhon Ache are available on the discussion page.
View discussion