আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে
আমি তোমার বাঁধন নেব তুলে ॥
যে পথে ধাই নিরবধি সে পথ আমার ঘোচে যদি
যাব তোমার মাঝে পথের ভুলে ॥
যদি নেবাও ঘরের আলো
তোমার কালো আঁধার বাসব ভালো।
তীর যদি আর না যায় দেখা তোমার আমি হব একা
দিশাহারা সেই অকূলে ॥
Read Amay Mukti Jodi Dao Badhon Khule in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1925
আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে
আমি তোমার বাঁধন নেব তুলে ॥
যে পথে ধাই নিরবধি সে পথ আমার ঘোচে যদি
যাব তোমার মাঝে পথের ভুলে ॥
যদি নেবাও ঘরের আলো
তোমার কালো আঁধার বাসব ভালো।
তীর যদি আর না যায় দেখা তোমার আমি হব একা
দিশাহারা সেই অকূলে ॥
More songs you may enjoy.
মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ
Rabindranath Tagore
"মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে॥"
সফল করো হে প্রভু আজি সভা
Rabindranath Tagore
"সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা ॥ বাহির অন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো--"
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
Rabindranath Tagore
"তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ।।"
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
Rabindranath Tagore
"অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না।। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি-"
আজ বুঝি আইল প্রিয়তম
Rabindranath Tagore
"আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল ।। কত দিন পরে মন মাতিল গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,"
আজি যত তারা তব আকাশে
Rabindranath Tagore
"আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে ।। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,"
Discussion
Public comments for Amay Mukti Jodi Dao Badhon Khule are available on the discussion page.
View discussion