আমি আছি তোমার সভার দুয়ার-দেশে Ami Achhi Tomar Sobhar Duar-Deshe

আমি আছি তোমার সভার দুয়ার-দেশে,
সময় হলেই বিদায় নেব কেঁদে হেসে॥
মালায় গেঁথে যে ফুলগুলি দিয়েছিলে মাথায় তুলি
পাপড়ি তাহার পড়বে ঝরে দিনের শেষে॥

উচ্চ আসন না যদি রয় নামব নীচে,
ছোটো ছোটো গানগুলি এই ছড়িয়ে পিছে।
কিছু তো তার রইবে বাকি তোমার পথের ধুলা ঢাকি,
সবগুলি কি সন্ধ্যা-হাওয়ায় যাবে ভেসে?

বাংলিশ/Banglish

Ami achhi tomar sobhar duar-deshe, Somoy holei biday nebo kende hese. Malay genthe je phulguli diyechile mathay tuli Papri tahar porbe jhore diner sheshe. Uccho ason na jodi roy nambo niche, Choto choto ganguli ei choriye piche. Kichu to tar roibe baki tomar pother dhula dhaki, Sobguli ki sondhya-haoway jabe bhese?

Discussion

Public comments for Ami Achhi Tomar Sobhar Duar-Deshe are available on the discussion page.

View discussion