Back to Library
Patriotic

আমি বাংলা মায়ের ছেলে Ami Bangla Mayer Chele

Shah Abdul Karim

Ami Bangla Mayer Chele lyrics by Shah Abdul Karim (1981). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে ॥

বাংলা মায়ের মুখের হাসি
প্রাণের চেয়ে ভালোবাসি
মায়ের হাসি পূর্ণশশী
রত্নমানিক জ্বলে।

মায়ের তুলনা কি আর
ধরণীতে মিলে
মা আমার শস্যশ্যামলা
সুশোভিত ফলে-ফুলে ॥

গাছে গাছে মিষ্ট ফল
মাঠে ফলে সোনার ফসল
রয়েছে সুশীতল জল
নদী-নালা খাল-বিলে।

কোকিল ডাকে কুহু স্বরে
বুলবুল নাচে ডালে
শুক-সারি গান গায়
মা যেন থাকেন কুশলে ॥

বাউল আবদুল করিম বলে
জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকব মায়ের কোলে
তাপ-অনুতাপ ভুলে।

মাকে ভোলে না মায়ের
খাঁটি সন্তান হলে
মা বিনে আর কী আছে তার
সুখে দুঃখে মা-মা বলে ॥

Read in Banglish
Ami bangla mayer chele Jibon amar dhonno je hay Jonmo bangla mayer kole. Bangla mayer mukher hashi Praner cheye bhalobashi Mayer hashi purnoshoshi Rotnomanik jwole. Mayer tulona ki ar Dhoronite mile Ma amar shoshshoshyamola Sushobhito phole-phule. Gache gache mishto phol Mathe phole sonar phosol Royeche sushitol jol Nodi-nala khal-bile. Kokil dake kuhu swore Bulbul nache dale Shuk-shari gan gay Ma jeno thaken kushole. Baul Abdul Karim bole Jibon lila sango hole Shuye thakbo mayer kole Tap-onutap bhule. Make bhole na mayer Khati sontan hole Ma bine ar ki ache tar Sukhe dukkhe ma-ma bole.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ki Jadu Koriya Bondhe

কী জাদু করিয়া বন্ধে

Shah Abdul Karim

"কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে ॥"

Observational

Lau Kumra Lagaiyo Go

লাউ কুমড়া লাগাইও গো

Shah Abdul Karim

"লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো ওগো ভাবী সময় আইছে ॥"

Celebratory

Shahjalaler Abas Bhumi Sylhet Jela Hoy

শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়

Shah Abdul Karim

"শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয় এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয় ॥"

Patriotic

Sonar Banglar Ghore Ghore

সোনার বাংলার ঘরে ঘরে

Shah Abdul Karim

"সোনার বাংলার ঘরে ঘরে সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া আনন্দে হাসিয়া চলিয়া পড়ে ॥"

Philosophical

Sthan Noy Amar Dalan Kothay

স্থান নয় আমার দালান কোঠায়

Shah Abdul Karim

"স্থান নয় আমার দালান কোঠায় ভালো আছি গাছতলায় এ ভবের খেলাঘরে ভালোবাসা প্রাণে চায়"

Optimistic

Sudin Ashbe

সুদিন আসবে

Shah Abdul Karim

"সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে মর্ম বুঝে কর্ম কর মিলিয়া সকলে ॥"

Discussion

Public comments for Ami Bangla Mayer Chele are available on the discussion page.

View discussion