আমি দুখুনী জানিয়া রে প্রাণবন্ধরে তোমার মনে নাই।
প্ৰেমানলে অঙ্গ জ্বলে আমি জ্বলিয়া পুড়িয়া হইলাম ছাই।।
আর চাও না কেনে নয়ন তুলে কোন কামিনীর সনে রে বন্ধু
রইয়াছ ভুইলে।
ওরে তুমি যদি ভিন্ন বাসো আমি দুখুনীর আর কেহ নাই।
আর ভাইবে রাধারমণ বলে ভমর বয়না শুকনা ডালে
মধু না পাইলে।
ও দীন মদন বলে–ও মৃতকালে আমি যুগল চরণ দর্শন চাই।
Discussion
Public comments for Ami Dukhini Janiya Re are available on the discussion page.
View discussion