প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
ও বড় লাজ পাইলাম কুঞ্জেতে আসিয়া।।
প্ৰাণবন্ধু আসবে করি দোয়ারে না দিলাম দড়ি
ওগো অইল না শ্যাম নিশি যায় পোহাইয়া।।
বুঝি কোন রমণীরে পাইয়া রাখিয়াছে শ্যাম ভুলইয়া
এগো রহিয়াছে শ্যাম আমারে ভুলিয়া।।
গাঁথিয়া বনফুলের মালা, মালায় হইল দ্বিগুণ জালা,
ও মালা দিতাম গিয়া জলেতে ভাসাইয়া।।
মনে বড়ই আশা করি আইলা না শ্যাম বংশধারী
রাখিতাম চুয়া চন্দন কটরায় ভরিয়া।।
ভাবিয়া রাধারমণ বলে রাধার প্ৰেমানলে অঙ্গ জ্বলে
দুইটি নয়ন জলে বুক তো যায় ভাসিয়া।।
Discussion
Public comments for Pranbondhu Kaliya Ailo Na Shyam Ki Dosh Paiya are available on the discussion page.
View discussion