আমি এক দুরন্ত যাযাবর
দিন নেই রাত নেই
বসে থাকি গাড়িতেই
পথেই বেঁধেছি মোর ঘর ।।
এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা
যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা
চাওয়া পাওয়া নেই কিছু
কোনো বাঁধন নেই পিছু
কেউ আমারে রাখে না খবর ।।
এধারে ওধারে সারি সারি চলে কত জনে
কে এলো কে গেলো এতো কিছু রাখে কে মনে
সকলেরে ভালোবাসি
সবার সাথে কাঁদি হাসি
দুনিয়াতে কেউ নয় পর ।।
Discussion
Public comments for Ami Ek Duronto Jajabor are available on the discussion page.
View discussion