আমি এত দোষী কিসে।
ঐ যে প্রতিদিন হয় দিনযাওয়া ভার, সারাদিন মা কাঁদি বসে।।
মনে করি গৃহ ছাড়ি, থাকব না আর এমন দেশে।
তাতে কুলালচক্র ভ্রমাইল, চিন্তারাম চাপরাশী এসে।।
মনে করি গৃহ ছাড়ি, নামসাধনা করি ব’সে।
কিন্তু এমন কল করেছ কালী, বেঁধে রাখে মায়াপাশে।।
কালীর পদে মনের খেদে, দীন রামপ্রসাদে ভাষে,
আমার সেই যে কালী, মনের কালি,
হ’লেম কালি তার বিষয়বশে।।
Discussion
Public comments for Ami Eto Doshi Kishe are available on the discussion page.
View discussion