কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে
Discussion
Public comments for Ami Koshto Pete Bhalobashi are available on the discussion page.
View discussion