ঠিক দুবছর আগে
এই নষ্ট পৃথিবী ছেড়ে
কালো এক ক্যান্সারে
চলে গেছি বহু দূরে
না হয় সে আমি নেই বেঁচে
তুমি তবু দেখ খুঁজে।
(হয়তো কোথাও পাবে আমাকে)
বুক সেলফের অগোছালো বইএ
সিগারেটের নিঃস্ব অভিমানি ছাইয়ে
তোমার ঘরের চার দেয়ালের মাঝে
বিরক্তিকর দুপুর আর সাঁঝে
খোলা জানালার নীল পর্দায়
আমাদের প্রিয় রুপালী সন্ধ্যায়
পরে থাকা পিতলের এ্যাশট্রেতে
তারাদের কথোপকথনের এই রাতে।
ডাইরির ছেঁড়া কোন নিশ্চুপ পাতায়
মাঝ রাতে কখনো কারো কেঁদে উঠায়
পুরনো হয়ে যাওয়া ছবির ফ্রেমে
নীল আকাশ আর রংধনুর প্রেমে
রোদ জরানো কোন শান্ত দুপুরে
মাতাল করা সেই গানের সূরে
অবুঝ কিশোরীর এক অজানা সুখে
তোমার কান্না জমে থাকা বুকে।
Discussion
Public comments for Thik Dubochor Age are available on the discussion page.
View discussion