আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী ॥
প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে-দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী।
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরকজ্বালা
আমার মন জানে, আমি জানি ॥
সখি গো, উপায় বলো না
এ জীবনে দূর হলো না
বাউল করিমের পেরেশানি ॥
Discussion
Public comments for Ami Kulhara Kalonkini are available on the discussion page.
View discussion