আমি নি তোমার রে তুমি নি আমার রে
বন্ধুয়া রে কও কও কও চাই শুনি
তিলেকমাত্র না দেখিলে বাঁচে না পরানি রে
বন্ধুয়া রে কও কও কও চাই শুনি।
আমি তোমার চিরদাসী আমার মনে জানি
দুঃখিনী দাসীর কথা তোমার মনে পড়ে নি রে।
যে দিন হতে তোমার প্রেমে সঁপেছি পরানি
সে দিন হতে বারণ হয় না দুই নয়নের পানি রে।
তোমার প্রেমে এ জগতে কত মন্দ শুনি
তোমার কথা মনে করে সব করে দেই পানি রে।
বাউল আবদুল করিম বলে আর কিছু না জানি
জগৎ জুড়ে শুনি তোমার দয়াল নামের ধ্বনি রে।
Discussion
Public comments for Ami Ni Tomar Re Tumi Ni Amar Re are available on the discussion page.
View discussion