আমি ওই খেদে খেদ করি।
ঐ যে তুমি মা থাকিতে আমার জাগা ঘরে হয় গো চুরি।।
মনে করি তোমার নাম করি, আবার সময়ে পাসরি।
আমি বুঝেছি আশয় পেয়েছি, জেনেছি তোমার চাতুরী।।
কিছু দিলে না পেলে না, নিলে না খেলে না,
সে দোষ কি আমারি।
যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারি।।
যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারি।।
ওগো রসে থেকে রসভঙ্গ কেন কর রসেশ্বরী।
প্রসাদ বলে মন দিয়াছ মনেরে আঁখঠারি।
ওমা তোমার সৃষ্টি দৃষ্টিপোড়া মিষ্টি বলে ঘুরে মরি।।
Discussion
Public comments for Ami Oi Khede Khed Kori are available on the discussion page.
View discussion