আমি শুধু আমার সুরে
তোমারি গান গাই
রঙ্গিলা বন্ধু —
তোমার তুলনা কাহার নাই।।
প্রেম সাগরের জল যে তুমি
আমি হবো মীন
প্রেম খেলিয়া দুজন মিলে
কাটাই দেব দিন।।
আমি যে প্রেমেরই ফুল
তুমি যে ভ্রমরা
মোর ফুলে না আসলে ভ্রমরা
যাইবো আমি মারা।।
তুমি যদি প্রেমেরই নাও
বাও ধরিয়া পাড়ি
তোমার প্রেমে মন মজাইয়া
গাইবো আমি সারি।।
আমি যে তোমার দেওয়ানা
তোমায় শুধু চাই
প্রেম সাগরে আইসো তুমি
খেলবো দুজন লাই।।
তোমাকে মোর চায় পরাণে
দিলে মোর চায়
তোমাকে ছাড়িয়া আমার
বাঁচা ভিষণ দায়।।
ভাবিতে নাঈম দিনহীন
বেলা কোথায় পাই
ইচ্ছে হলেই তোমার প্রেমে
ডুবিয়া যে যাই।।
Discussion
Public comments for Ami Shudhu Amar Sure Tomari Gan Gai are available on the discussion page.
View discussion