মানব রুপে থাকে দয়াল সাঁই
মানব ভজো-
মানব যদি হইতে চাও ভাই।।
নবীর বাণী শুনছো কী কেউ
যার তূলনা নাই
জীবসেবা হয় দয়াল সেবা
আপন ঘরের ঠাঁই।।
মানব যারা হইতে চাও
মজো মানব সেবায়
তবেই দয়াল সাঁই নিরঞ্জন
দেখিবে তোমায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
বলে আমি যাই
সব উপড়ে মানব সত্য
মানবের গান গাই।।
Discussion
Public comments for Manob Rupe Thake Doyal Shai are available on the discussion page.
View discussion