আমি তো জানি না আমার
এখন কী হবে
বেলা গেল সন্ধ্যা হলো
ভাবি নীরবে
জীবন পাই মায়ের গর্ভেতে
একবিন্দু পানি হতে
আসিলাম এই জগতে
যাইব কবে
বন্দি হলেম মায়াজালে
গাই গান তাল-বেতালে
বোঝে না মনমাতালে
ঠেকলাম স্বভাবে
এ জনম গেল বিফলে
জীবনলীলা সাঙ্গ হলে
করিম বলে যাব চলে
কোলে কি লবে
Discussion
Public comments for Ami To Jani Na Amar Ekhon Ki Hobe are available on the discussion page.
View discussion