পরাণ বন্ধুরে
আমি তোমার নাম লইয়া কাঁন্দি
গগনেতে ডাকে দেয়া
আসমান হইলো আঁন্দি।
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সরূ নদী
সেই নদীকে মনে হইলো
অকুল ও জ্বলদি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
উড়ীয়া যায়রে সুখুয়ার পংক্ষী
পইড়া রইলো ছাঁয়া
কোন পরাণে বিদেশ রইলা
ভূলি দেশের মাঁয়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
Discussion
Public comments for Ami Tomar Nam Loiya Kandi are available on the discussion page.
View discussion