Back to Library
Reflective

অনেক পাওয়ার মাঝে মাঝে Anek Pawar Majhe Majhe

Rabindranath Tagore

Anek Pawar Majhe Majhe lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।।

দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া আসা ।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের চাওয়া ।।

হারিয়ে-যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে ।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খন্ড আলোর মালা
সেই নিয়ে আজ সাজাই আমার থালা-
এক পুলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
একতারাতে আধখানা গান গাওয়া ।।

Read in Banglish
Anek pawar majhe majhe kobe kokhon ektukhani pawa, seitukutei jagay dokhin hawa. . Diner pore din chole jay jeno tara pother srotei bhasha, bahir hotei tader jawa asa. Kokhon ase ekti sokal se jeno mor ghorei bandhe basha, se jeno mor chirodiner chawa. . Hariye-jawa alor majhe kona kona kuriye pelem jare roilo gatha mor jiboner hare. Sei-je amar jora-dewa chinno diner khondo alor mala sei niye aj sajai amar thala- Ek puloker pulok joto, ek nimesher prodipkhani jwala, ektarate adkhana gan gawa. .

Related songs

More songs you may enjoy.

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Devotional

E Din Aji Kon Ghore Go Khule Dilo Dwar

এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

Rabindranath Tagore

"এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Romantic

Ja Chilo Kalo Dholo

যা ছিল কালো ধলো

Rabindranath Tagore

"যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল। যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল॥"

Philosophical

Lukale Bolei Khunje Bahir Kora

লুকালে ব’লেই খুঁজে বাহির করা

Rabindranath Tagore

"লুকালে ব'লেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥"

Romantic

Momo Joubononikunje Gahe Pakhi

মম যৌবননিকুঞ্জে গাহে পাখি

Rabindranath Tagore

"মম যৌবননিকুঞ্জে গাহে পাখি-- সখি, জাগ' জাগ' মেলি রাগ-অলস আঁখি-- অনু রাগ-অলস আঁখি সখি, জাগ' জাগ'॥"

Discussion

Public comments for Anek Pawar Majhe Majhe are available on the discussion page.

View discussion