অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
যদি কোন দিন আমি যাই গো হারাইয়া
এই প্রেম এই প্রীতি এই ভালোবাসার স্মৃতি
স্বর্ণলতার মত হইয়া থাকবে তোমায় জড়াইয়া
এই বার যদি আসে মরণ আদরে করিব বরণ
ভয় কি আমার মরণে, ভয় কি আমার মরণে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
এত ভালোবাসা আমি কওনা কোথায় রাখি
এই বুকে নাই জায়গা ততো আমায় ভালোবাসো যতো
তাই তোমার ভালোবাসা আমি সারা গায়ে মাখি
নাকের নোলক নড়িস না রে চোখের পলক পড়িস না রে
ভালোবাসার শরমে, ভালোবাসার শরমে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
Discussion
Public comments for Antor Dilam Bichaiya are available on the discussion page.
View discussion